রংপুরে কালোবাজারে বিক্রির উদ্দেশ্যে মজুত রাখা চার টন ওএমএসের চাল উদ্ধার করা হয়েছে। গতকাল শুক্রবার সন্ধ্যার আগে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) তথ্যের ভিত্তিতে নগরীর পানি উন্নয়ন বোর্ড সড়কসংলগ্ন ব্যবসায়ী সিরাজুল ইসলাম মুন্নার গুদামে র্যাব, পুলিশ, খাদ্য অধিদপ্তর ও জেলা প্রশাসন যৌথ অভিযান পরিচালনা করে এ চাল উদ্ধার করে। স্বল্প আয়ের মানুষের জন্য বরাদ্দকৃত খোলা বাজারে বিক্রির (ওএমএস) ৩০ কেজির ১১৫ বস্তা চাল উদ্ধার করা হয়।
