দশম শ্রেণির রসায়ন

আপডেট : ১০ সেপ্টেম্বর ২০২১, ২৩:১৪

জ্যোতির্ময় বর্মন

নর্থল্যান্ড রেসিডেনসিয়াল স্কুল অ্যান্ড কলেজ, লালমনিরহাট

 

রসায়নের ধারণা    

 

৩৯। প্রশ্ন:রসায়নের পরীক্ষা বা গবেষণার জন্য কয়টি ধাপ অনুসরণ করতে হয়?

উত্তর:৬টি ধাপ।

৪০। প্রশ্ন:রসায়ন গবেষণাগারে  ব্যবহূত যন্ত্রপাতি এবং পাত্র বেশিরভাগ কিসের তৈরি?

উত্তর:কাচের তৈরি।

৪১। প্রশ্ন:রসায়ন গবেষণাগারে শরীরকে রক্ষা করতে কী কী জিনিস ব্যবহার করা হয়?

উত্তর:অ্যাপ্রোন, সেফটি গগলস, হ্যান্ড গ্লাভস এবং মাস্ক।

৪২। প্রশ্ন:বিভিন্ন রাসায়নিক পদার্থের ঝুঁকির মাত্রা  বোঝানোর জন্য কোন সম্মেলনে  সর্বজনীন সাংকেতিক চিহ্ন নির্ধারণ করা হয়?

উত্তর:জাতিসংঘের উদ্যোগে পরিবেশ ও উন্নয়ন নামে একটি সম্মেলনে সর্বজনীন সাংকেতিক চিহ্ন নির্ধারণ করা হয়।

৪৩। প্রশ্ন:বিস্ফোরণ পদার্থগুলো কী কী? 

উত্তর: টিএনটি, জৈব পার-অক্সাইড, নাইট্রোগ্লিসারিন ইত্যাদি।

৪৪। প্রশ্ন:দাহ্যপদার্থ কী?

উত্তর:অ্যালকোহল ইথার ইত্যাদি যেসব পদার্থে দ্রুত আগুন ধরে সেসব পদার্থকে দাহ্যপদার্থ বলে।

৪৫। প্রশ্ন:বিষাক্ত রাসায়নিক পদার্থ গুলো কীকী?

উত্তর:বেনজিন, ক্লোরোবেনজিন ও মিথানল।

৪৬। প্রশ্ন:কোন ধরনের রাসায়নিক  পদার্থ ত্বক, চোখ, শ্বাসতন্ত্রের জন্য ক্ষতিকর? 

উত্তর:সিমেন্ট ডাস্ট, লঘু এসিড, ক্ষার, নাইট্রাস অক্সাইড ইত্যাদি  উত্তেজক পদার্থ।

৪৭। প্রশ্ন:কোন ধরনের রাসায়নিক পদার্থের কারণে ক্যানসার হতে পারে?

উত্তর:বেনজিন, টয়লুন, জাইলিন ইত্যাদি  স্বাস্থ্যঝুঁকিপূর্ণ পদার্থের কারণে।

৪৮। প্রশ্ন:তেজস্ক্রিয় রাসায়নিক পদার্থগুলো কীকী?

উত্তর:ইউরেনিয়াম, রেডিয়াম ইত্যাদি।

৪৯। প্রশ্ন:পরিবেশের জন্য ক্ষতিকর পদার্থের উদাহরণ দাও?

উত্তর:লেড, মার্কারি ইত্যাদি।

৫০। প্রশ্ন:ক্ষত সৃষ্টি করে এমন পদার্থ গুলো কীকী?

উত্তর:হাইড্রোক্লোরিক এসিড, সালফিউরিক এসিড, সোডিয়াম হাইড্রোক্সাইডের  ঘনদ্রবণ ইত্যাদি।