ইত্তেফাকের সাবেক পিএবিএক্স ইনচার্জ মো. আবু জাফরের ইন্তেকাল

আপডেট : ১০ সেপ্টেম্বর ২০২১, ২৩:২৫

ইত্তেফাক রিপোর্ট

দৈনিক ইত্তেফাকের সাবেক পিএবিএক্স ইনচার্জ মো. আবু জাফর (৬০) হূদেরাগে আক্রান্ত হয়ে হূদেরাগ ইনস্টিটিউটে চিকিত্সাধীন অবস্থায় গতকাল শুক্রবার সকাল ৮টা ৩০ মিনিটে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি .... রাজেউন)। তিনি দীর্ঘদিন ইত্তেফাক কর্মচারী ইউনিয়ন ও কর্মচারী ফেডারেশনের সঙ্গে  যুক্ত ছিলেন। বাদ জুমা তাকে বাবুগঞ্জ উপজেলা, জাহাঙ্গীর নগর ইউনিয়নের ঠাকুরমল্লিক গ্রামে পারিবারিক কবরস্থানে জানাজা শেষে দাফনের জন্য নিয়ে যাওয়া হয়। তিনি স্ত্রী, দুই মেয়েসহ বহু আত্মীয়স্বজন রেখে যান।

ইত্তেফাকের তিন ইউনিয়ন ও দুই ফেডারেশনের শোক

আবু জাফরের মৃত্যুতে দৈনিক ইত্তেফাক কর্মচারী ইউনিয়নের সভাপতি মো. গোলাম আখতার ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. আলী আমজাদ মারুফ, দৈনিক ইত্তেফাক (এনএনপিপি) ওয়ার্কার্স ইউনিয়নের সভাপতি মো. তাজাম্মেল হক, সাধারণ সম্পাদক মো. রফিকুল ইসলাম, ঢাকা সাংবাদিক ইউনিয়নের ইত্তেফাক ইউনিটের ইউনিটপ্রধান আমীর মুহাম্মদ, কর্মচারী ফেডারেশনের সভাপতি মো. মতিউর রহমান তালুকদার, মহাসচিব মো. খায়রুল ইসলাম, প্রেস ফেডারেশনের সভাপতি মো. আলমগীর হোসেন খান, মহাসচিব মো. কামালউদ্দিন মরহুমের রুহের মাগফেরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারবর্গের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।