মুন্সীগঞ্জে বিদ্যুত্স্পৃস্ট হয়ে যুবকের মৃত্যু

আপডেট : ১০ সেপ্টেম্বর ২০২১, ২৩:২৯

মুন্সীগঞ্জ প্রতিনিধি

মুন্সীগঞ্জের মধ্য মাকহাটি গ্রামে বৃহস্পতিবার দুপুরে বিদ্যুত্স্পৃষ্ট হয়ে সজীব (১৮) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। তার পিতার নাম শহিদুল ইসলাম। পুলিশ ও পরিবারের লোকজন জানায়, সজীবের বাড়ির পার্শ্ববর্তী মোল্লাকান্দি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আনোয়ার আলী মোল্লার বাড়ির ওয়ালে টাইলস করার সময় ওপর দিয়ে যাওয়া বিদ্যুত্ লাইনের সঙ্গে জড়িয়ে সজীব গুরুতর আহত হন। মুমূর্ষু অবস্থায় তাকে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষণা করেন।