আড়াইহাজারে বিষপানে স্কুলছাত্রীর আত্মহত্যা

আপডেট : ১০ সেপ্টেম্বর ২০২১, ২৩:২৯

আড়াইহাজার (নারায়ণগঞ্জ) সংবাদদাতা

আড়াইহাজারে তানজিলা আক্তার (১৫) নামের এক স্কুলছাত্রী বিষপান করে আত্মহত্যা করেছে। শুক্রবার সকাল ১১টায় উপজেলা সদর পৌর সভার ঝাউগড়া গ্রামে এই ঘটনা ঘটে। সে ঐ গ্রামের তারা মিয়ার মেয়ে এবং আড়াইহাজার রোকন উদ্দিন পাইলট উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণির ছাত্রী।  নিহতের বাবা তারা মিয়া জানান, পারিবারিক কলহের জের ধরে তার মেয়ে সবার অজান্তে বিষপান করে। খবর পেয়ে তার মা তাকে উদ্ধার করে আড়াইহাজার হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার মৃত ঘোষণা করেন।