আদমদীঘিতে শহিদ সুজিত রেলগেট অরক্ষিত

আপডেট : ১০ সেপ্টেম্বর ২০২১, ২৩:৩০

আদমদীঘি (বগুড়া) সংবাদদাতা

আদমদীঘিতে শহিদ সুজিত রেলগেটের একপাশে ওয়ার পুলি ১৮দিন যাবত্ নষ্ট হয়ে রয়েছে। এতে গেটটি অরক্ষিত অবস্থায় আছে। ফলে একটু অসতর্কতায় ঘটতে পারে প্রাণহানির মতো ঘটনা। সরেজমিনে জানা যায়, গত ২২ আগস্ট উপজেলার পূর্ব ঢাকা রোড নামক স্থানে অবস্থিত শহিদ সুজিত রেলগেটটির একপাশের ওয়ার পুলি নষ্ট হয়ে যায়। সিএনজিচালক শরিফুল বলেন, রেলগেটটি অরক্ষিত থাকায় জীবনের ঝুঁকির নিয়ে চলাচল করতে হচ্ছে। গেটকিপার তোজাম্মেল বলেন, গেটটি নষ্ট হওয়ায় খুব সমস্যার মধ্যে পড়তে হচ্ছে। বগুড়া রেলওয়ের উপসহকারী প্রকৌশলী (পথ) আসলাম হোসেন বলেন, খুব দ্রুত সংস্কার কাজ করা হবে।