আনোয়ারায় বীজাগারগুলো জরাজীর্ণ

আপডেট : ১০ সেপ্টেম্বর ২০২১, ২৩:৩১

আনোয়ারা (চট্টগ্রাম) সংবাদদাতা

আনোয়ারায় বীজ সংরক্ষণের জন্য প্রতিটি ইউনিয়নে নির্মিত হওয়া বীজাগারগুলোর বর্তমানে বেহাল। কয়েক দশক ধরে অযত্নে পড়ে থাকা এসব বীজাগার দেখে মনে হয় যেন ভূতের বাড়ি। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্যমতে, ১৯৭০ সালের পরবর্তী সময়ে বিদেশি অর্থায়নে বীজ সংরক্ষণের জন্য প্রতিটি ইউনিয়নে নির্মাণ করা হয় এসব বীজাগার। এ বিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা রমজান আলী বলেন, বীজাগারগুলো মূলত উপসহকারী কৃষি কর্মকর্তাদের কোয়ার্টার হিসেবে নির্মাণ করা হয়েছিল। সরকার ইতিমধ্যে এগুলোর সংস্কারের উদ্যোগ নিয়েছে। অনেক উপজেলায় কাজ হয়ে গেছে। এই উপজেলায়ও খুব দ্রুত হয়ে যাবে।