দুমকির পানচাষিরা ভালো নেই

আপডেট : ১০ সেপ্টেম্বর ২০২১, ২৩:৩২

দুমকি (পটুয়াখালী) সংবাদদাতা

করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে পানের দাম কম থাকায় লোকসানে পড়েছেন চাষিরা। এতে পরিবারপরিজন নিয়ে বিপাকে পড়েছেন তারা। পানচাষি গৌতম দাস ও ধরান্দীর সানু হাওলাদার বলেন, করোনাকালীন সময়ে পানের দাম কম থাকায় পরিবারের ভরণপোষণ করতে কষ্ট হচ্ছে। খুচরা বিক্রেতা সুনিল দাস, গোবিন্দ দেবনাথ, আলামিন ও ফারুক জানান, ৫০-৬০ টাকা দরের এক চলি বড় পান এখন বিক্রি হচ্ছে ১০-১৫ টাকায়। আর ২০-৩০ টাকার পানের চলি বিক্রি হচ্ছে পাঁচ-সাত টাকায়। এ বিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা মেহের মালিকা জানান, সরকারিভাবে দুমকি উপজেলার বিপরীতে পানচাষিদের জন্য কোনো বরাদ্দ নেই।