সিরাজগঞ্জে আমন চাষে ব্যস্ত কৃষক

আপডেট : ১০ সেপ্টেম্বর ২০২১, ২৩:৩২

সিরাজগঞ্জ প্রতিনিধি

সিরাজগঞ্জের কৃষকরা আমন চাষে ব্যস্ত সময় পার করছেন। তারা জমি হালচাষ থেকে শুরু করে চারা রোপণ করা পর্যন্ত ব্যস্ত সময় পার করছেন। পুরুষদের পাশাপাশি অনেক এলাকায় নারীদেরও খেতে কাজ করতে দেখা গেছে। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্র জানায়, চলতি বছর জেলায় ৭১ হাজার ৮৮০ হেক্টর জমিতে আমন চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। উল্লাপাড়া উপজেলার কৃষক আকবর আলী জানান, বন্যার ভয়ে তারা দেরি করে ধান লাগাচ্ছে। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর উপপরিচালক মো. আবু হানিফ জানান, জেলায় এখনো রোপা আমন ধান লাগানো শেষ হয়নি। কৃষকেরা আমন ধান লাগানোর কাজে ব্যস্ত রয়েছেন।