বাঘা (রাজশাহী) সংবাদদাতা
বাঘায় বৃহস্পতিবার সন্ধ্যায় ছয়টি গাঁজার গাছসহ অবাইদুল ইসলাম ও তার স্ত্রীকে আটক করেছে পুলিশ। তবে এ সময় অবাইদুলের কামড়ে মারাত্মকভাবে আহত হয়েছেন থানার এসআই মাহাফুজ।
বাঘা থানার ওসি সাজ্জাদ হোসেন জানান, গোপন খবরের ভিত্তিতে উপজেলার হরিনা গ্রামের মৃত সাত্তার আলীর ছেলে অবাইদুল ইসলামের বাড়িতে অভিযান চালায় পুলিশ। এ সময় বাড়ির উঠানে লাগানো ছয়টি গাঁজার গাছসহ অবাইদুলকে আটক করেন থানার এসআই মাহাফুজ। তখন হঠাত্ এসআই মাহাফুজের হাতের কবজিতে কামড় দিয়ে সেখান থেকে পালানোর চেষ্টা চালায় আসামি অবাইদুল; কিন্তু শেষ পর্যন্ত পুলিশ আটক করে থানায় নিয়ে আসে। এ সময় তার স্ত্রী মঞ্জুরা পালিয়ে যায়। পরে রাতে মঞ্জুরাকে আটক করে পুলিশ। পরে অবাইদুল ইসলামের বিরুদ্ধে এসআইয়ের গায়ে হাত তোলা এবং বাড়িতে মাদক চাষের অভিযোগে পৃথক দুইটি এবং তার স্ত্রীর নামে একটি মামলা দায়ের করা হয়। তিনি আরো জানান, আহত এসআই মাহাফুজকে চিকিত্সা দেওয়া হয়েছে। এছাড়া আটকদের শুক্রবার সকালে কারাগারে পাঠানো হয়েছে।
