সিরাজগঞ্জ প্রতিনিধি
সিরাজগঞ্জ পৌরবাসীকে বজ্রপাত থেকে রক্ষার জন্য শুক্রবার সকালে ঐতিহ্যবাহী কটিখালির দুই পাশে ২ হাজার তালবীজ রোপণ করা হয়েছে। দৈনিক সয়দাবাদ সিরাজগঞ্জ ফেসবুক গ্রুপ এবং সিরাজগঞ্জ গ্রুপ যৌথ্যভাবে এ বীজ রোপণ করে। এ সময় উপস্থিত ছিলেন সাংবাদিক ফেরদৌস রবিন, মামুন বিশ্বাস, জিল্লুর তালুকদার, টুক্কু মুক্তারসহ সেচ্ছাসেবক কর্মীরা। বর্ষা মৌসুমে দেশের বজ্রপাতে বহু মানুষের প্রাণহানি ঘটেছে। বজ্রপাত থেকে রক্ষার জন্য তাল গাছের বীজ রোপণের উদ্যোগ গ্রহণ করা হয়। এতে অংশ নেওয়া নেতৃবৃন্দ বলেন, তালগাছ বজ্রপাত থেকে মানুষকে রক্ষা করে। বজ্রপাত উঁচু গাছকে আকর্ষণ করে। এর মধ্যে তালগাছ অন্যতম। গাছগুলো অনেক উঁচু হয়। ফলে বজ্রপাতকে তাল গাছ আকর্ষণ করে নিজের দিকে টেনে নেয়। এতে মানুষের ক্ষতি হয় না, গাছের ক্ষতি হয়।
