ঝিনাইদহে দেড় কেজি স্বর্ণালংকারসহ আটক ১

আপডেট : ১০ সেপ্টেম্বর ২০২১, ২৩:৩৬

ভ্রাম্যমাণ প্রতিনিধি

ঝিনাইদহে প্রায় দেড় কেজি স্বর্ণালংকারসহ রফিকুল ইসলাম নামে এক জনকে আটক করেছে গোয়েন্দা পুলিশ। শুক্রবার দুপুরে চুয়াডাঙ্গা সড়কের ভেটরিনারি কলেজের সামনে একটি বাসে তল্লাশি চালিয়ে তাকে আটক করা হয়। সে চাঁদপুর জেলার হাজীগঞ্জের আব্দুল মোমিনের ছেলে।

গোয়েন্দা পুলিশের ওসি আনোয়ার হোসেন জানান, গোপন সংবাদের সূত্রে খবর পেয়ে ভেটরিনারি কলেজের সামনে চেকপোস্ট বসিয়ে বিভিন্ন বাসে তল্লাশি শুরু করা হয়। দুপুরে রয়েল পরিবহনের একটি বাস থেকে রফিকুলকে আটক করা হয়। তার দেহ তল্লাশি করে এক কেজি ৪২৫ গ্রাম ওজনের স্বর্ণালংকার জব্দ করা হয়। এ ব্যাপারে সদর থানায় মাামলা হয়েছে।