চীন থেকে বাণিজ্যিক ভাবে কেনা সিনোফার্মের আরো ৫৪ লাখ ডোজ টিকা আজ শনিবার সকালে ঢাকায় পৌঁছাবে। গতকাল শুক্রবার ঢাকায় নিযুক্ত চীনা দূতাবাসের ডেপুটি চিফ অব মিশন হুয়ালং ইয়ান সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে এ তথ্য জানিয়েছেন। তিনি জানান, বাংলাদেশের কৌশলগত অংশীদার হিসেবে চীন সব সময় নির্ভরযোগ্য সরবরাহকারী হয়ে পাশে থাকবে। বাংলাদেশের যখন প্রয়োজন হবে, তখনই চীনকে পাশে পাবে।
