ইত্তেফাক রিপোর্ট
পাঁচ দিনব্যাপী রিহ্যাব ফেয়ার শেষ হচ্ছে আজ রবিবার। ‘স্বপ্নীল আবাসন সবুজ দেশ, লাল সবুজের বাংলাদেশ’ এই স্লোগানে গত ৬ ফেব্রুয়ারি থেকে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে শুরু হয় দেশের আবাসন শিল্প খাতের সবচেয়ে বড় এ আয়োজন। আবাসন খাতের শীর্ষ সংগঠন রিয়েল এস্টেট এ্যান্ড হাউজিং এসোসিয়েশন অব বাংলাদেশ (রিহ্যাব) আয়োজিত মেলায় এ বছর ২০২টি স্টল রয়েছে। এই ফেয়ারে ২০টি বিল্ডিং ম্যাটেরিয়ালস ও ১৪ অর্থলগ্নীকারী প্রতিষ্ঠান অংশ নিয়েছে। আর কো-স্পন্সর হিসেবে আছে মোট ৩০টি প্রতিষ্ঠান।
ক্রেতাদের আকৃষ্ট করতে এবার রিয়েল এস্টেট প্রতিষ্ঠানগুলো বিভিন্ন হারে মূল্যছাড় দিয়েছে। প্রতিবারের মতো মেলায় ক্রেতা-গ্রাহকদের ঋণসুবিধা দিতে গৃহায়ন খাতে ঋণ প্রদানকারী আর্থিক প্রতিষ্ঠান ও ব্যাংক অংশ নেওয়ায় ক্রেতাদের জন্য বাড়তি সুবিধা হয়েছে।
