রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে একদিনে আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। শুক্রবার (১০ সেপ্টেম্বর) সকাল থেকে শনিবার (১১ সেপ্টেম্বর) সকাল পর্যন্ত তারা মারা যান।
মৃতদের ১ জন করোনা পজিটিভ ও ৪ জন উপসর্গে মারা যান। রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী এ তথ্য জানান।
তিনি আরও জানান, মৃতদের ২ জন নাটোরের এবং একজন করে রাজশাহী, নওগাঁ ও পাবনার বাসিন্দা। মৃতদের ৪ জন পুরুষ ও ১ জন নারী। শনিবার সকাল পর্যন্ত চলতি মাসের ১১ দিনে রামেক হাসপাতালের করোনা ইউনিটে মৃতের সংখ্যা ৭৩। এছাড়া একদিনে করোনা ইউনিটে নতুন রোগী ভর্তি ১৮ জন মিলিয়ে মোট রোগী ছিলেন ১৫৯ জন। এর মধ্যে রাজশাহীর ৭৬ জন, চাঁপাইনবাবগঞ্জের ২৫ জন, নাটোরের ১৯ জন, নওগাঁর ১০ জন, পাবনার ১২ জন, কুষ্টিয়ার ৮ জন, চুয়াডাঙ্গার ৪ জন এবং জয়পুরহাটের একজন রোগী ভর্তি রয়েছেন। এছাড়া সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ১৩ জন। জেলা সিভিল সার্জনের কার্যালয়ের হিসাব মতে, শুক্রবার রাজশাহীর ১৯৭টি নমুনা পরীক্ষায় ১৫ জনের করোনা শনাক্ত করা হয়েছে। যা বিগত কয়েক মাসের মধ্যে সর্বনিম্ন।
ইত্তেফাক/এমএএম
