বিণতি-বিচ্যুতি, পৃথিবীর চৌম্বক উপাদান

আপডেট : ১১ সেপ্টেম্বর ২০২১, ১৯:২২

 

গল্পকথায় পদার্থবিজ্ঞান

মাধব রায়, কথাসাহিত্যিক

সহকারী অধ্যাপক (পদার্থবিজ্ঞান)

ব্লু বার্ড হাইস্কুল এন্ড কলেজ, সিলেট

গতকালের পর

 

আনুভূমিকের সাথে যত ডিগ্রি কোণ করে থাকে, তাকেই ঐ স্থানের বিণতি বলা হয়। একে আবার ডেল্টা দিয়ে লেখা হয়। ঢাকার বিণতি ৩১০ঘ। মানে হচ্ছে ঢাকায় চুম্বকশলাকা মুক্তভাবে ঝুলিয়ে দিলে আনুভূমিকভাবে না থেকে এর উত্তরমেরু ৩১০ নিচের দিকে থাকবে।

এমনিভাবে লন্ডনের বিণতি ৬৭oN, মানে হচ্ছে লন্ডনে স্থাপিত চুম্বকশলাকার উত্তরমেরু আনুভূমিক থেকে ৬৭o কোণ করে নিচের দিকে থাকবে। এক্ষেত্রেও চুম্বকের উত্তরমেরু নিচের দিকে থাকলে বিণতি পজিটিভ আর দক্ষিণমেরু নিচের দিকে থাকলে বিণতি  নেগেটিভ ধরা হয়।

বিন্দু বলল, যদি বিণতি ৯০o হয়ে যায়?

নীলকান্তবাবু বললেন, হতে পারে। পৃথিবীর উত্তরমেরু ও দক্ষিণমেরুতে বিণতি ৯০o। সেখানে একটি চুম্বকশলাকা মাঝখান দিয়ে ভারকেন্দ্র বরাবর ঝুলিয়ে রাখা হলে একদম খাড়া হয়ে থাকবে। অর্থাত্ আনুভূমিকের সাথে ৯০o কোণ করে থাকবে। পৃথিবীর উত্তরমেরুতে চুম্বকের উত্তরমেরু নিচ দিকে আর দক্ষিণমেরুতে চুম্বকের দক্ষিণমেরু নিচ দিকে থাকবে।

অণু বলল, তাহলে সমান্তরালভাবে থাকবে কোথায়?

সমান্তরালভাবে থাকবে বিষুবিয় অঞ্চলে। সেখানে বিণতি ০o।

চুম্বকের আরেকটি উপাদান হচ্ছে ভূচৌম্বকক্ষেত্রের আনুভূমিক উপাংশ, বললেন নীলকান্তবাবু। এর মধ্যে একবার একটা দুটো কাশিও দিলেন।

কমলা চিন্তিত হলেন, কী ব্যাপার তোমার কাশি হলো কেমন করে!

ঠাণ্ডা লেগে গেছে বোধ হয়।

দেখি জ্বর আছে কি-না, কপালে হাত দিলেন কমলা। গা তো একটু একটু গরম। থার্মোমিটার আনলেন।

সীমা বলল, আমি দেখছি।

তাপমাত্রা মেপে বলল ১০০o ফারেনহাইট।

ও কিছু না, বললেন নীলকান্তবাবু।

সবাই তাকিয়ে আছে নীলকান্তবাবুর দিকে। আদা তেজপাতা দিয়ে একটু চা দিয়ে দাও বললেন তিনি। কমলা উঠে গেলেন চা আনতে।

নীলকান্তবাবু বললেন আমরা তো জানি চৌম্বকক্ষেত্রের প্রাবল্য একটি ভেক্টর রাশি। আর ভেক্টর রাশিকে আনুভূমিক এবং উলম্ব এই দুই উপাংশে ভাগ করা যায়। কাজেই কোনও স্থানে আনুভূমিক বরাবর ভূচৌম্বকক্ষেত্রের যে উপাংশ থাকে, তাকে ভূচৌম্বকক্ষেত্রের আনুভূমিক উপাংশ বলা হয়। একে BH বা H দিয়ে লিখা হয়। এর একক টেসলা।

ঢাকায় এর মান কত? অণু বলল।

ঢাকায় ভূচৌম্বকক্ষেত্রের আনুভূমিক উপাংশ বা প্রাবল্যের মান এক টেসলার দশ লক্ষ ভাগের ৩৪ ভাগ। অথবা ০.৩৪ ওয়েরস্টেড।

মানে? বলল অণু।

মানে হলো ঢাকায় চুম্বকের একটি একক উত্তরমেরু স্থাপন করা হলে ভূচৌম্বকক্ষেত্রের জন্য চৌম্বক মধ্যতলে আনুভূমিক বরার ১ নিউটনের দশলক্ষ ভাগের ৩৪ ভাগ বল অনুভব করবে।