এক রাখাল একটি গাধার কান ধরে টানতে টানতে এক স্কুলের পাশ দিয়ে নিয়ে যাচ্ছিল। তাই দেখে স্কুলের এক ডেঁপো ছাত্র রাখালকে বলল, কী হে তোমার ভাইকে টানতে টানতে কোথায় নিয়ে যাচ্ছ?
প্রত্যুত্তরে রাখাল বলল, আরে আর বোলো না এই ব্যাটা তোমাদের সঙ্গে স্কুলে পড়তে চায়।
প্রতিদিন দেরি করে আসা কর্মচারীকে ইচ্ছেমতো গালাগাল করে অবশেষে বললেন, ‘আশা করছি আগামীকাল থেকে তোমার এই নিয়মিতভাবে দেরি করে আসা আমাকে দেখতে হবে না।’
‘কেন স্যার আপনি কি আগামীকাল থেকে অবসরে যাচ্ছেন?’
গতকালের কন চান দেহির উত্তর: ১. স্টেগোসরাস,
২. ট্রাইসেরাটপস, ৩. ট্রায়াজিক, ৪. স্যার রিচার্ড ওয়েন
০০০
