গুণীজন ফাউন্ডেশনের উদ্যোগে মাস্ক বিতরণ

আপডেট : ১১ সেপ্টেম্বর ২০২১, ২১:৩৫

ধামরাই (ঢাকা) সংবাদদাতা

বরেণ্য গুণীজনদের সম্পৃক্ততায় গড়ে উঠা সংগঠন ‘গুণীজন ফাউন্ডেশন’ কোভিটকালীন কর্মসূচি হাতে নিয়েছে। এর আওতায় ফাউন্ডেশন বিভিন্ন এলাকায় টিকা নিবন্ধন, স্বাস্থ্য সুরক্ষাসামগ্রী বিতরণ এবং সেগুলো ব্যবহারে মানুষকে উত্সাহিত করছে। এরই ধারাবাহিকতায় গতকাল গণটিকার দ্বিতীয় ডোজের প্রথম দিনে উপজেলার সোমভাগ ইউপি কার্যালয় টিকাকেন্দ্রে আগত মাস্কবিহীন ও আশপাশে মাস্কবিহীন ব্যক্তিদের মধ্যে মাস্ক বিতরণ করা হয়। উপজেলা আওয়ামী লীগের শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক সোমভাগ ইউপি চেয়ারম্যান মো. আজাহার আলীর সার্বিক সহযোগিতায় তিনি নিজে প্রভাষক দেলোয়ার হোসেনসহ অন্যদের নিয়ে এসব বিতরণ করেন। ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা মিজানুর রহমান এ সময় উপস্থিত ছিলেন।