মানিকগঞ্জে ইত্তেফাক প্রতিনিধির পিতার কুলখানি

আপডেট : ১১ সেপ্টেম্বর ২০২১, ২১:৩৬

সাটুরিয়া (মানিকগঞ্জ) সংবাদদাতা

মানিকগঞ্জ স্টেডিয়াম রোড জামে মসজিদে শুক্রবার বিকালে বাংলাদেশ টেলিভিশন ও দৈনিক ইত্তেফাকের জেলা প্রতিনিধি এবং মানিকগঞ্জ জেলা টেলিভিশন রিপোর্টার্স ইউনিটির সিনিয়র সহসভাপতি এ কে আজাদের পিতা মরহুম হযরত আলীর কুলখানি ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এতে উপস্থিত ছিলেন, পল্লী বিদ্যুত্ সমিতির সিনিয়র জিএম ইঞ্জিনিয়ার আব্দুর রশিদ, জামিয়া মদিনাতুল উলুম মাদ্রাসার অধ্যক্ষ মুফতি আব্দুল মালেক, কারাগার পুলিশ সুপার (অব.) হেলাল উদ্দিন, স্থানীয় প্রেসক্লাবের সভাপতি গোলাম ছারোয়ার ছানু প্রমুখ।

হযরত আলীর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন স্বাস্থ্যমন্ত্রী আলহাজ জাহিদ মালেক স্বপন এমপি, সংসদ সদস্য মমতাজ বেগম, সংসদ সদস্য নাঈমুর রহমান দুর্জয়, জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল লতিফ, পুলিশ সুপার গোলাম মোহাম্মদ আজাদ খান, পৌর মেয়র রমজান আলী, জাতীয় পার্টি (জেপি)-এর কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আবুল খায়ের সিদ্দিকী আবুসহ সাংবাদিক ও গুণীজন। গত ৮ সেপ্টেম্বর মারা যান হযরত আলী।