ময়লার স্তূপে নবজাতকের লাশ

আপডেট : ১১ সেপ্টেম্বর ২০২১, ২১:৩৬

ইত্তেফাক রিপোর্ট

ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালসংলগ্ন কেন্দ্রীয় শহিদ মিনারের পাশে একটি ময়লার স্তূপ থেকে এক দিন বয়সি নবজাতকের লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার গভীর রাতে এ লাশ উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠায় শাহবাগ থানা পুলিশ। বিষয়টি নিশ্চিত করেন শাহবাগ থানার উপ-পরিদর্শক রাসেদুল আলম।