মানিকগঞ্জ প্রতিনিধি
মানিকগঞ্জ শহরের রিজার্ভ ট্যাংক এলাকায় একটি ফ্ল্যাট থেকে এক পুলিশ সদস্যের স্ত্রীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ধারণা করা হচ্ছে শ্বাসরোধ করে তাকে হত্যা করা হয়েছে। গতকাল সকালে পুলিশ মরদেহ উদ্ধার করে। নিহত বিলকিস আক্তার ঘিওর উপজেলার বরটিয়া ইউনিয়নের শ্রীবাড়ী গ্রামের মাজেদ আলীর মেয়ে।
মাসুদ রানা গাজীপুর জেলায় পুলিশে কর্মরত। স্ত্রী বিলকিস আক্তার তার দুই শিশু ছেলেসহ ঐ ফ্ল্যাটে থাকতেন। মাসুদ রানা ছুটিতে এসে গতকাল সকাল ৮টার দিকে সন্তানদের কান্নার শব্দ পেয়ে প্রতিবেশীসহ কয়েক জন ঘরে ঢুকে বিলকিসের মৃতদেহ দেখতে পান। পরে পুলিশে খবর দিলে তারা এসে লাশ উদ্ধার করে ।
মাসুদ রানা মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার বাঘুটিয়া ইউনিয়নের পারুরিয়া গ্রামের হাবিবুর রহমানের ছেলে।
০০০
