সুজানগর (পাবনা) সংবাদদাতা
মহামারি করোনার প্রাদুর্ভাব কমে যাওয়ায় সুজানগরে পদ্মা নদীতে বেড়েছে ভ্রমণ পিপাসুদের ভিড়। বিশেষ করে ছুটির দিন উপজেলার শত শত ভ্রমণপিপাসু নারী-পুরুষ পর্যটক উপজেলার মানিকহাট ইউনিয়নের রাইপুর এবং সাতবাড়ীয়া ইউনিয়নের নারুহাটি কাঞ্চন পার্ক এলাকার পদ্মা নদীতে নৌকাযোগে আনন্দ ভ্রমণ করেন। সাতবাড়ীয়া ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শামছুল আলম ও মানিকহাট ইউপি চেয়ারম্যান আমিনুল ইসলাম বলেন, এলাকায় তেমন কোনো বিনোদন কেন্দ্র না থাকায় বিকাল ৪টা থেকেই পদ্মা নদীর ঐ দুই পয়েন্টে আনন্দ ভ্রমণে আসেন স্থানীয়রা। অনেকে উন্মুক্ত এলাকায় পরিবার-পরিজন নিয়ে নৌকা ভ্রমণ করেন।
