বিদ্যালয় মাঠে সড়কের নির্মাণসামগ্রী

আপডেট : ১১ সেপ্টেম্বর ২০২১, ২১:৪০

ফুলবাড়ীয়া (ময়মনসিংহ) সংবাদদাতা

ফুলবাড়ীয়া উপজেলার লোহাশহর বাজার উচ্চ বিদ্যালয় ও লোহাশহর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে গত চার মাস ধরে পড়ে আছে সড়কের নির্মাণসামগ্রী। লোহাশহর বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক খাইরুল ইসলাম ও লোহাশহর বাজার উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শামসুল হক জানান, পাথরগুলো রাখার সময় প্রতিবাদ করলেও কেউ কর্ণপাত করে নাই। এ বিষয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. বেলায়েত হোসেন জানান, আমি এখানে নতুন যোগদান করেছি। বিষয়টি খোঁজ নিয়ে দ্রুতই ব্যবস্থা গ্রহণ করা হবে। এলজিইডির প্রকৌশলী মাহাবুব মোরশেদ বলেন, ঢাকা থেকে ফিরে প্রয়োজনীয় ব্যবস্থা নেবো।