নেত্রকোনা প্রতিনিধি
নেত্রকোনার খালিয়াজুরী উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে উপনির্বাচন আগামী ৭ অক্টোবর অনুষ্ঠিত হবে।
নেত্রকোনা জেলা নির্বাচন কর্মকর্তা আব্দুল লতিফ শেখ জানান, আগামীকাল ১৩ সেপ্টেম্বর মনোনয়নপত্র দাখিলের শেষ দিন, ১৪ সেপ্টেম্বর বাছাই এবং ১৯ সেপ্টেম্বর প্রত্যাহারের দিন ধার্য করেছে।
খালিয়াজুরী উপজেলা পরিষদের চেয়ারম্যান কিবরিয়া জব্বারের মৃত্যুতে উপজেলা পরিষদের চেয়ারম্যান পদটি শূন্য হওয়ায় উপনির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। তবে শনিবার পর্যন্ত কেউ মনোনয়নপত্র দাখিল করেননি।
