আবীর সভাপতি, অভি সাধারণ সম্পাদক
ভৈরব (কিশোরগঞ্জ) সংবাদদাতা
ভৈরবে বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের নির্বাচন শুক্রবার সম্পন্ন হয়েছে। নির্বাচনে তানভীর আহমেদ আবীর সভাপতি এবং জিয়াউর রহমান অভি সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। রাত সাড়ে ১০টায় নির্বাচনের এ ফলাফল ঘোষণা করেন নির্বাচন কমিশনার অ্যাডভোকেট সামিউজ্জামান সুমন।
ভৈরবের ঐতিহ্যবাহী ছাত্র সংগঠন বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের (বিছাস) এক বছর মেয়াদি কার্যনির্বাহী পর্ষদের চারটি পদে নির্বাচন অনুষ্ঠিত হয়। জিল্লুর রহমান পৌর মিলনায়তনে অনুষ্ঠিত নির্বাচনে সংগঠনের ৫০৯ জন ভোটারের মধ্যে ৪১৪ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। নির্বাচনে সাংগঠনিক সম্পাদক রাসফিকুজ্জামান এবং সাহিত্য সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন সানজিদা রহমান সিদ্দিকা। ভোটগ্রহণের আগে সংক্ষিপ্ত আলোচনাসভায় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের (বিছাস) প্রতিষ্ঠাকালীন সভাপতি বাংলাদেশ সুপ্রীম কোর্টের বিচারপতি মো. জাহাঙ্গীর হোসেন, ভৈরব পৌরসভার মেয়র ইফতেখার হোসেন বেনু প্রমুখ।
