খুলনায় ট্রেনের ধাক্কায় এক ব্যক্তির মৃত্যু

আপডেট : ১১ সেপ্টেম্বর ২০২১, ২১:৪১

খুলনা অফিস

খুলনায় শনিবার দুপুরে ট্রেনের ধাক্কায় এক ব্যক্তির মৃত্যু হয়েছে। নিহতের নাম আনোয়ার হোসেন ভোলা। নগরীর ফুলবাড়ীগেট সংলগ্ন রেলক্রসিং এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আনোয়ার হোসেন ভোলা মহেশ্বরপাশা বণিকপাড়া এলাকার মৃত আব্দুর রহিমের ছেলে।

নগরীর খানজাহান আলী থানার এসআই আসাদ জানান, আনোয়ার হোসেন ভোলা ফুলবাড়ীগেট বাজারের ভেতরে একটি গলি দিয়ে রেলক্রসিংয়ের উত্তর পাশে একটি গ্যারেজের দিকে যাচ্ছিলেন। এ সময় যশোর থেকে খুলনাগামী একটি ট্রেন তাকে ধাক্কা দেয়। এতে মাথা ফেটে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পুলিশ তার লাশ উদ্ধার করে জিআরপি থানার কাছে হস্তান্তর করেছে।