বরিশাল অফিস
‘রাজনীতি যার যার, শ্রমিক স্বার্থে এক কাতার’—এ স্লোগানে শনিবার বরিশালে বিভিন্ন দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। নগরীর অশ্বিনী কুমার হলের সামনে শ্রমিক-কর্মচারী ঐক্য পরিষদ (স্কপ) বরিশাল জেলা ও মহানগর শাখার উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
বরিশাল জেলা টিইউসির সভাপতি অ্যাভোকেট এ কে আজাদের সভাপতিত্বে মানববন্ধনে উপস্থিত ছিলেন বরিশাল মহানগর শ্রমিক দলের সাধারণ সম্পাদক ফয়েজ আহমেদ, নৌযান শ্রমিক ফেডারেশনের বরিশাল বিভাগীয় সভাপতি আবুল হাসেম মাস্টার প্রমুখ। মানববন্ধনে বক্তারা শ্রমিক-কর্মচারীদের নিয়োগপত্র প্রদান, সার্ভিস বুক চালু, কর্মক্ষেত্রে নিরাপত্তা বিধান, দুর্ঘটনায় নিহত ও আহত শ্রমিক-কর্মচারীদের আজীবন আয়ের সমান ক্ষতিপূরণের জোর দাবি জানান।
