দামুড়হুদা (চুয়াডাঙ্গা) সংবাদদাতা
দামুড়হুদা উপজেলা সীমান্ত থেকে ২২ কেজি ৬০০ গ্রাম ভারতীয় রুপার গহনা জব্দ করেছে বিজিবি। শুক্রবার রাত পৌনে ৮টার দিকে উপজেলার মুন্সিপুর সীমান্তের ৯৩ নম্বর মেইন পিলালের কাছ থেকে এ রুপার গহনা জব্দ করা হয়। এ ঘটনায় বিজিবি শনিবার দুপুরে দামুড়হুদা মডেল থানায় অজ্ঞাত তিন জনকে আসামি করে মামলা দায়ের করেছে।
চুয়াডাঙ্গা-৬ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ খালেকুজ্জামান পিএসসি জানান, গোপন খবরের ভিত্তিতে দামুড়হুদা উপজেলার মুন্সিপুর সীমান্ত ক্যাম্পের সুবেদার আব্দুল গাফফার সঙ্গীয় ফোর্সসহ ৯৩ নম্বর মেইন পিলারের কাছে টহল দেওয়ার সময় তিন জন চোরাচালানিকে দেখে চেলেঞ্জ করে। এ সময় তারা তিনটি ব্যাগ ফেলে পালিয়ে যায়। পরে ব্যাগ তল্লাশি করে ২২ কেজি ৬০০ গ্রাম ভারতীয় রুপার গহনা জব্দ করে।
