নাটোরে মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ১১

আপডেট : ১১ সেপ্টেম্বর ২০২১, ২১:৪১

নাটোর প্রতিনিধি

নাটোরে মাদকবিরোধী অভিযানে ডোপ টেস্টের মাধ্যমে ১১ জনকে গ্রেফতার করেছে র্যাব-৫। শুক্রবার রাত ১০টার দিকে সদর উপজেলার ফুলবাগান এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

সিপিসি-২, নাটোর ক্যাম্প, র্যাব-৫ থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, সিপিসি-২ নাটোর র্যাব ক্যাম্প রাজশাহীর একটি অপারেশন দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জেলার সদর থানার ফুলবাগান এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। এ সময় এক গ্রাম শুকনো গাঁজা, চারটি গ্যাসলাইটারসহ মাদকসেবনরত অবস্থায় ১১ জনকে আটক করে নাটোর আধুনিক সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে ডোপ টেস্টে ১১ জনের পজিটিভ হওয়ায় তাদের গ্রেফতার করা হয়। এ ঘটনায় নাটোর জেলার সদর থানায় মামলা দায়ের করা হয়েছে।