তারাগঞ্জ (রংপুর) সংবাদদাতা
তারাগঞ্জে শুক্রবার সন্ধ্যায় ডোবার পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। নিহতরা হলো :উপজেলার আলমপুর ইউনিয়নের চকতাহিরা গ্রামের মো. ইমরান হাসানের ছেলে তাহসিন আহমেদ (৩) ও ইমরানের বাড়িতে বেড়াতে আসা তার বোনের একমাত্র ছেলে মো. রাফিজ সরকার (৩)। বিষয়টি নিশ্চিত করেছেন আলমপুর ইউপি চেয়ারম্যান মো. দেলওয়ার হোসেন। তিনি জানান, ঐদিন তাহসিন আহমেদ ও রাফিজ সরকার বাড়ির পাশের রাস্তায় খেলছিল। এক পর্যায়ে তারা সবার অজান্তে বাড়ির পাশের ডোবার পানিতে পড়ে যায়। পরে পাশের বাড়ির এক মহিলা ডোবার পানিতে দুই শিশুর লাশ ভাসতে দেখে চিত্কার করে। এ সময় গ্রামের কয়েক জন যুবক ডোবার পানি থেকে তাদের লাশ উদ্ধার করে।
