দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার ৬ নম্বর ইউনিয়নের শেষ প্রান্ত হরিণা, পার-হরিণা, শিবরামপুর কাশিয়াড়া যাওয়ার রাস্তা। চাটশাল থেকে কাশিয়াড়া, শিবরামপুর, রিকাবী ও হরিনা গ্রামে যাওয়ার একমাত্র রাস্তাটির নাম ‘বীর মুক্তিযোদ্ধা শহীদ আবু বক্কর ছিদ্দীক সড়ক’। এই ৩ কিলোমিটার রাস্তা দিয়ে প্রতিদিন শতাধিক যান চলাচল করে। বর্ষা মৌসুমে এই রাস্তার পরিস্থিতি হয়ে পড়ে নাজুক। তখন রাস্তা দিয়ে হাঁটাচলা করা খুবই কষ্টকর হয়ে দাঁড়ায়। অন্যান্য জেলা, উপজেলা, গ্রামগঞ্জ হয়ে উঠছে উন্নত থেকে উন্নতর, সেখানে এই রাস্তা অবহেলিত কেন? রাস্তাটি পাকা হওয়া এলাকার মানুষের ৩০ বছরের দাবি। দাদুরা বিশ্বাস করতেন তাঁদের আমলে পাকা হবে কিন্তু হয়নি। বাবারাও আশার বাণী শুনেছেন, কিন্তু পূর্ণ হয়নি সে আশা। আমাদের সময়েও প্রতিনিধিরা প্রতিশ্রুতি দিয়ে যাচ্ছেন, কিন্তু আদৌ কি পাকা হবে?
তৌহিদুজ্জামান বাবু
ভাদুরিয়া, নবাবগঞ্জ, দিনাজপুর
