হ্যাকিং আতঙ্ক

আপডেট : ১১ সেপ্টেম্বর ২০২১, ২১:৫৯

তথ্যপ্রযুক্তির যত উন্নতি হচ্ছে, হ্যাক বা হ্যাকিং সংক্রান্ত বিষয়গুলো তত সামনে চলে আসছে। মোবাইল ফোন, ল্যান্ড ফোন, গাড়ি ট্র্যাকিং, বিভিন্ন ইলেক্ট্রনিক্স ও ডিজিটাল যন্ত্র সবকিছুকেই নিয়ন্ত্রণ করছে হ্যাক সম্প্রদায়। কম্পিউটারের নেটওয়ার্কে দুর্বলতা খুঁজে বের করে নেটওয়ার্কের নিরাপত্তা ভাঙছে। ডিপ ওয়েবে হ্যাকিং অপরাধীদের আনাগোনা বেশি। সোশ্যাল মিডিয়ায় নিজের জীবনাচরণ যত বেশি উন্মুক্ত, ততধিক হুমকিস্বরূপ। জাতির নিরাপত্তা ও আর্থিক স্বাস্থ্য হুমকি হয়ে উঠেছে। মেইলে হুমকি, আইন প্রয়োগকারী সংস্থার ওয়েবসাইট হ্যাক, বিভিন্ন প্রতিষ্ঠান-ব্যক্তির ওয়েবসাইট হ্যাক ও তথ্য চুরি, বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে হুমকি প্রদান, নাজেহাল করা ও অপপ্রচার ব্যাপকভাবে বেড়েছে। হ্যাকাররা সংবাদ সংস্থার নেটওয়ার্ক দ্রুত কবজা করে সব অ্যাকাউন্ট চুরি করে নিয়ে ভুয়া খবর আপলোড করে দিচ্ছে। আইনগত বা আইন বহির্ভূতভাবে বিশেষ তথ্যসমূহ প্রকাশিত হচ্ছে, ফলে গোপনীয়তা প্রকাশ্য হচ্ছে। হ্যাকার অপরাধীদের বিরুদ্ধে কঠোর আইনের দ্রুত বাস্তবায়ন চাই।

সুরাইয়া ইয়াসমিন তিথি

শিক্ষার্থী, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ঢাকা