আড়াইহাজার (নারায়ণগঞ্জ) সংবাদদাতা
আড়াইহাজার উপজেলায় গতকাল দিনব্যাপী ৪৮ হাজার শিশুকে খাওয়ানো হয়েছে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল। ২৮৯ কেন্দ্রে উপজেলা স্বাস্থ্য কেন্দ্রের উদ্যেগে এ ক্যাপসুল খাওয়ানো হয়। সকাল ১০টায় সোনারগাঁও ইউনিভার্সিটির চেয়ারম্যান ডাঃ সায়মা আফরোজ ইভা প্রধান অতিথি হিসেবে এ কর্মসূচির উদ্বোধন করেন। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ হাবিব ইসমাইল ভুইয়ার সার্বিক তত্ত্বাবধানে বিশেষ অতিথি ছিলেন আড়াইহাজার পৌর মেয়র আলহাজ সুন্দর আলী। আরও উপস্থিত ছিলেন আবাসিক মেডিক্যাল অফিসার ডা. আশরাফুল আমিন, গাইনি চিকিত্সক ডা. শান্তা ত্রিবেদী, ইন্সপেক্টর নূরে আলম, আলমগীর হোসেন, লুত্ফুননাহার প্রমুখ।
