নৌকার প্রার্থীকে বিজয়ী করতে চিতলমারীতে আওয়ামী লীগের সভা

আপডেট : ১১ সেপ্টেম্বর ২০২১, ২২:৫৭

চিতলমারী (বাগেরহাট) সংবাদদাতা

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চিতলমারী সদর ইউনিয়নে আওয়ামী লীগের নৌকা প্রতীকের মনোনীত চেয়ারম্যান প্রার্থী আলহাজ শেখ নিজাম উদ্দীনকে বিজয়ী করতে দলীয় নেতাকর্মীদের নিয়ে সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে গতকাল শনিবার দুপুরে উপজেলা মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। 

সভায় উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. বাবুল হোসেন খানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ভূইয়া হেমায়েত উদ্দীন। বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগে সহসভাপতি ও চিতলমারী উপজেলা পরিষদ চেয়ারম্যান অশোক কুমার বড়াল, প্রধান বক্তা ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পীযূষ কান্তি রায়। এ সময় অন্যান্যের বক্তব্য রাখেন মহিলা ভাইস চেয়ারম্যান সাবেরা বেগম স্বপ্না, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি ও নৌকা প্রতীকের মনোনীত চেয়ারম্যান প্রার্থী আলহাজ শেখ নিজাম উদ্দীন, সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা শেখ বেল্লাল হোসেন, যুগ্ম-সাধারণ সম্পাদক শেখ কেরামত আলী প্রমুখ।