ভোলা (দক্ষিণ) প্রতিনিধি
বঙ্গোপসাগরে ঝড়ের কবলে পড়ে গত সোমবার ১১ জন জেলেসহ একটি মাছ ধরার ট্রলার ডুবে গেছে। ঐ ট্রলারের তিন জন জেলেকে জীবিত উদ্ধার করা হলেও এখনো নিখোঁজ রয়েছেন ট্রলার মালিকসহ আট জেলে। তাদের বাড়ি ভোলা সদরের ভেলুমিয়া ইউনিয়নে বলে জানা গেছে। বঙ্গোপসাগরের মহিপুরা পয়েন্টে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন ঝড়ের কবলে পড়া ট্রলার থেকে বেঁচে ফেরা সিরাজ মাঝি।
