বঙ্গোপসাগরে ট্রলার ডুবি, ভোলার আট জেলে নিখোঁজ

আপডেট : ১১ সেপ্টেম্বর ২০২১, ২২:৫৮

ভোলা (দক্ষিণ) প্রতিনিধি

বঙ্গোপসাগরে ঝড়ের কবলে পড়ে গত সোমবার ১১ জন জেলেসহ একটি মাছ ধরার ট্রলার ডুবে গেছে। ঐ ট্রলারের তিন জন জেলেকে জীবিত উদ্ধার করা হলেও এখনো নিখোঁজ রয়েছেন ট্রলার মালিকসহ আট জেলে। তাদের বাড়ি ভোলা সদরের ভেলুমিয়া ইউনিয়নে বলে জানা গেছে। বঙ্গোপসাগরের মহিপুরা পয়েন্টে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন ঝড়ের কবলে পড়া ট্রলার থেকে বেঁচে ফেরা সিরাজ  মাঝি।