চামড়া কিনতে ঋণ নেওয়ার সময় বাড়াল কেন্দ্রীয় ব্যাংক

আপডেট : ১১ সেপ্টেম্বর ২০২১, ২৩:০০

ইত্তেফাক রিপোর্ট

কোরবানির পশুর চামড়া কিনতে বিশেষ সুবিধায় ঋণ নেওয়ার সময়সীমা দুই মাস বাড়িয়েছে কেন্দ্রীয় ব্যাংক। এ ঋণ নেওয়ার সময় ছিল চলতি বছরের ৩১ আগস্ট পর্যন্ত। তবে সময় বাড়ানোয় আগামী ৩১ অক্টোবর পর্যন্ত ঋণ নিতে পারবেন কাঁচা চামড়ার ব্যবসায়ীরা। গত বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংক ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ (বিআরপিডি) এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে।

বাংলাদেশ ব্যাংকের নির্দেশনায় বলা হয়, ২০২০ সালে কোরবানির পশুর চামড়া ক্রয়ের উদ্দেশ্যে বিতরণ করা ঋণের অপরিশোধিত অর্থ পুনঃতফসিলসহ কোনো ধরনের কম্প্রোমাইজড অ্যামাউন্ট আদায় ব্যতীত ২০২১ সালে কোরবানির পশুর চামড়া ক্রয়ের উদ্দেশ্যে নতুন ঋণ প্রদানের সময়সীমা ৩১ আগস্ট পর্যন্ত নির্ধারিত ছিল। এ সুবিধা ঋণ প্রদানেধর সময়সীমা আগামী ৩১ অক্টোবর পর্যন্ত বাড়ানো হলো। এ সংক্রান্ত অন্যান্য নির্দেশনাবলি অপরিবর্তিত থাকবে বলেও নির্দেশনায় উল্লেখ করা হয়।

ব্যাংকের নির্দেশনায় বলা হয়, ২০২০ সালে কোরবানির পশুর চামড়া ক্রয়ের উদ্দেশ্যে বিতরণ করা ঋণের অপরিশোধিত অর্থ পুনঃতফসিলসহ কোনো ধরনের কম্প্রোমাইজড অ্যামাউন্ট আদায় ব্যতীত ২০২১ সালে কোরবানির পশুর চামড়া ক্রয়ের উদ্দেশ্যে নতুন ঋণ প্রদানের সময়সীমা ৩১ আগস্ট পর্যন্ত নির্ধারিত ছিল।

এ সুবিধা ঋণ প্রদানের সময়সীমা আগামী ৩১ অক্টোবর পর্যন্ত বাড়ানো হলো। এ সংক্রান্ত অন্যান্য নির্দেশনাবলি অপরিবর্তিত থাকবে বলেও নির্দেশনায় উল্লেখ করা হয়।