ক্যাপসন নিউজ

আপডেট : ১২ সেপ্টেম্বর ২০২১, ২১:০৫

বাংলাদেশ অ্যাক্রেডিটেশন বোর্ডের (বিএবি) মহাপরিচালক মো. মনোয়ারুল ইসলাম সামিট পাওয়ার লিমিটেডের কর্মকর্তাদের সার্টিফিকেট হস্তান্তর করেন। সামিট দেশের প্রথম আইপিপি যাদের টেস্টিং এবং ক্যালিব্রেশন পরীক্ষাগার বিএবির সনদ অর্জন করেছে। নারায়ণগঞ্জে অবস্থিত এই ল্যাব দুটো আন্তর্জাতিক মানে উন্নীত করা হয়েছে

 

০০০

ওয়ান ব্যাংক লিমিটেড এবং বাংলাদেশ ব্যাংকের মধ্যে সম্প্রতি অটোমেটেড চালান সিস্টেমে সরকারি রাজস্ব/শুল্ক সংগ্রহের একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর আহমেদ জামালের উপিস্থিতিতে ওয়ান ব্যাংকের এমডি এম ফখরুল আলম এবং বাংলাদেশ ব্যাংকের জিএম মো. ফোরকান হোসেন চুক্তিপত্রে স্বাক্ষর করেন