তাওফিকা হয়ে যাচ্ছে লাভেলো

আপডেট : ১২ সেপ্টেম্বর ২০২১, ২১:০৬

ইত্তেফাক রিপোর্ট

শেয়ারবাজারে তালিকাভুক্ত তাওফিকা ফুডস অ্যান্ড অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেডের নাম পরিবর্তনের সিদ্ধান্ত অনুমোদন করেছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। কোম্পানিটির নতুন নাম হবে তাওফিকা ফুডস অ্যান্ড লাভেলো আইসক্রিম পিএলসি। “TAUFIKA” এর পরিবর্তে ডিএসইতে কোম্পানিটির ট্রেডিং কোড হবে: “LOVELLO”। আজ সোমবার থেকে নতুন নামে কোম্পানিটির কার্যক্রম পরিচালিত হবে। এর আগে প্রাথমিক গণপ্রস্তাব (আইপিও) প্রক্রিয়া সম্পন্ন করে কোম্পানিটি চলতি বছরের ১০ ফেব্রুয়ারি থেকে শেয়ারবাজারে লেনদেন শুরু করে। ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সর্বশেষ ৯ সেপ্টেম্বর কোম্পানিটির শেয়ারের ক্লোজিং দর ছিল ৩৪ দশমিক ৫০ টাকায়।

 

 

০