একটি সমাজ সচেতনতামূলক গান করলেন এসবিএল ব্যান্ডের সুমন। গানের প্রেক্ষাপটে এ সময়ে সমাজের বিভিন্ন অসংগতি ও নীতি নৈতিকতার কথা বলেছেন তিনি। গানের শিরোনাম ‘হিংস্র থাবা’। গানটি প্রসঙ্গে ব্যান্ডটির ভোকাল সুমন বলেন, ‘ব্যান্ডদল এসবিএল সবসময়ই জনকল্যাণমূলক কাজে নিজেদের নিয়োজিত রেখেছে। সেই ধারাবাহিকতাতেই এবারের এই গানটি করার চেষ্টা। গানের মাধ্যমে মানুষের মাঝে সচেতনতা তৈরিতে এসবিএল বদ্ধপরিকর।’ হিংস্র থাবা গানটি লিখেছেন চ্যানেল এসবিএল টিভির পরিচালক সৈয়দ মইনুল ইসলাম মইন, সুর ও কণ্ঠ দিয়েছেন এসবিএল ভোকাল সুমন। এ সপ্তাহের মধ্যেই গানটি ব্যান্ডের নিজস্ব ইউটিউব চ্যানেলে প্রকাশ করা হবে।
০
