লঙ্কান বিশ্বকাপ দলে চমক থিকশানা

আপডেট : ১২ সেপ্টেম্বর ২০২১, ২১:২৪

স্পোর্টস ডেস্ক

একটি টি-টোয়েন্টি খেলেই শ্রীলঙ্কার টি-টোয়েন্টি বিশ্বকাপ দলে জায়গা করে নিয়েছেন রহস্যময়ী স্পিনার মাহিশ থিকশানা। তার ওয়ানডে অভিজ্ঞতাও এক ম্যাচের। অফ স্পিনের পাশাপাশি গুগলি ও ক্যারাম বলের জাদুতে নিয়েছিলেন চার উইকেট। তাতেই নজর কেড়েছেন  নির্বাচকদের।

দাসুন শানাকার নেতৃত্বে ঘোষিত ১৫ সদস্যের দলে সুযোগ পাননি পাথুম নিসাঙ্কা, রামেশ মেন্ডিস ও মিনোদ ভানুকা।  তিন জনেই চলমান দক্ষিণ আফ্রিকা সিরিজের স্কোয়াডে আছেন। তাছাড়া রিজার্ভ হিসেবে আছেন  লাহিরু কুমারা, পুলিনা থারাঙ্গা, আকিলা ধানাঞ্জায়া ও  বিনুরা ফার্নান্দো।

শ্রীলঙ্কার টি-টোয়েন্টি বিশ্বকাপ স্কোয়াড:

দাসুন শানাকা (অধিনায়ক), ধানাঞ্জায়া ডি সিলভা, কুশল পেরেরা, দীনেশ চান্দিমাল, আভিশকা ফার্নান্দো, ভানুকা রাজাপাকশে, চারিথ আসালাঙ্কা, ভানিন্দু হাসারাঙ্গা, চামিকা করুনারত্নে, নুয়ান প্রদীপ, দুশমন্থ চামিরা, প্রবীণ জয়াবিক্রমা, লাহিরু মাদুশাঙ্কা ও মাহিশ থিকশানা।