কেশবপুর (যশোর) সংবাদদাতা
মাছের ঘেরের পাড়ে গ্রীষ্মকালীন তরমুজ চাষ করে সফলতা পেয়েছেন কেশবপুরের বিল খুকশিয়ার চাষিরা। কৃষক মহসিন বলেন, তিনি ১৩ বিঘা মাছের ঘেরের পাড়ে ১ হাজার ৪০০টি তরমুজের মান্দা তৈরি করে ফলন পেয়েছেন ২৭৫ মণ। সুফলাকাটি ইউপি চেয়ারম্যান আব্দুস সামাদ বলেন, তরমুজ চাষে কৃষকের মুখে হাসি ফিরেছে। উপজেলা কৃষি কর্মকর্তা ঋতুরাজ সরকার বলেন, মাছের ঘেরের পাড়ে তরমুজ চাষ করে ঐ এলাকার চাষিরা স্বাবলম্বী হয়েছেন। এ চাষে কৃষকদের উদ্বুদ্ব করতে পরামর্শ দেওয়া হচ্ছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা এম এম আরাফাত হোসেন বলেন, প্রশাসন ও কৃষি বিভাগের পক্ষ থেকে কৃষকদের তরমুজ চাষে উত্সাহ প্রদান করা হচ্ছে।
