কুমিল্লা প্রতিনিধি
বাঁশের সাঁকো দিয়ে ঝুঁকি নিয়ে খাল পার হতে হচ্ছে কুমিল্লার তিতাস উপজেলার ভিটিকান্দি ইউনিয়নের কালিপুর ও রঘুনাথপুর গ্রামের বাসিন্দাদের। মফিজুর, আমেনা বেগমসহ বেশ কয়েক জন বাসিন্দা জানান, সাঁকো দিয়ে চলাচল করতে গিয়ে মাঝে মধ্যে দুর্ঘটনা ঘটছে। তিতাস উপজেলা আওয়ামী লীগের কার্যকরী সদস্য বাবুল আহমেদ জানান, ‘কৃষিপণ্য বাজারজাতকরণ ও ব্যবসায়ীদের পণ্য পরিবহনের ক্ষেত্রেও দুই গ্রামের বাসিন্দাদের সীমাহীন দুর্ভোগ পোহাতে হচ্ছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা এ টি এম মোরশেদ জানান, এ বিষয়ে খোঁজখবর নিয়ে স্থানীয় জনপ্রতিনিধির সঙ্গে কথা বলে দুর্ভোগ নিরসনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’
