নাজিরপুর (পিরোজপুর) সংবাদদাতা
সংস্কারের অভাবে বেহাল নাজিরপুর উপজেলার শেখমাটিয়া ইউনিয়নের বুইচাকাঠী হতে খেজুরতলা বাজার পর্যন্ত সড়কটি। সমস্ত সড়ক জুড়ে নালা আর খানাখন্দে ভরপুর। এতে দুর্ভোগের শেষ নেই স্থানীয় পথচারী ও যানবাহন চালকদের। অটোরিকশা চালক শহিদুল ইসলাম জানান, সড়কটির বেহাল অবস্থার কারণে মাঝেমধ্যে গাড়ি উলটে দুর্ঘটনা ঘটে। শেখমাটিয়া ইউনিয়ন চেয়ারম্যান আতিয়ার রহমান চৌধুরী নান্নু জানান, সড়কটি সংস্কারের জন্য কর্তৃপক্ষকে ইতিপূর্বে বহুবার অবহিত করা হয়েছে। জনদুর্ভোগ লাঘবে এ সড়ক সংস্কার করা খুবই জরুরি। এ প্রসঙ্গে এলজিইডির উপজেলা প্রকৌশলী জাকির হোসেন জানান, এ সড়কটির প্রক্কলন প্রায় শেষ পর্যায়ে। শিগগিরই দরপত্রসহ অন্যান্য কার্যক্রম শেষ করে সড়কটি সংস্কার করা হবে।
