তারুন্দিয়া-ঈশ্বরগঞ্জ রাস্তার সেতু ভেঙে গেছে

আপডেট : ১২ সেপ্টেম্বর ২০২১, ২১:৩৬

ময়মনসিংহ জেলার ঈশ্বরগঞ্জ উপজেলার তারুন্দিয়া ইউনিয়নের মানুষের উপজেলা সদরে যাওয়ার একমাত্র রাস্তা। রাস্তাটির মেরামত জরুরি হলেও রাস্তার মাঝপথে কয়েকদিন আগে সেতু ভেঙে পড়ায় রাস্তাটির অবস্থা  বর্তমানে মুমূর্ষু! এই রাস্তা ব্যবহার করা এখন সবার জন্য কষ্টকর। এখানে সেতু নির্মাণ করা একান্ত প্রয়োজন। এ ব্যাপারে যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।

শেখ সায়মন পারভেজ হিমেল, ময়মনসিংহ