গ্যাস বিস্ফোরণ কি রোধ করা সম্ভব নয়!

আপডেট : ১২ সেপ্টেম্বর ২০২১, ২১:৩৬

গ্যাসের প্রয়োজনীয়তা এবং উপকারিতা থাকার পরেও গ্যাস দুর্ঘটনার ভয় থেকেই যায়। সিলিন্ডারের গ্যাস খুব বেশি চাপে তরল করে প্রবেশ করানো হয়। ফলে এর বিস্ফোরণ ঘটলে তা মারাত্মক আকার ধারণ করে। বিস্ফোরণ হলে ছড়িয়ে পড়ে শক ওয়েভ। এই শক ওয়েভ শরীরের যে অংশে লাগে, সে অংশই মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। গ্যাস লিক হলেই বিপত্তি। এ গ্যাস নিশ্বাসের সঙ্গে ফুসফুসে প্রবেশ করে। সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয় ফুসফুস। ফুসফুসে রক্ত জমা হতে পারে; সম্পূর্ণ ফুসফুস হতে পারে ছিন্নভিন্ন। প্রাণহানির ঘটনা ঘটে কয়েক মুহূর্তের মধ্যে। কখনো সিলিন্ডার বিস্ফোরণ, কখনো লাইন লিকেজ আবার কখনো কখনো স্যুয়ারেজে আবর্জনার স্তূপ থেকে সৃষ্ট জমাটবদ্ধ গ্যাস থেকেই ঘটছে এসব দুর্ঘটনা। ব্যক্তিগত অসচেতনতা এবং কর্তৃপক্ষীয় নজরদারির অভাবে বেড়ে যাচ্ছে এধরনের দুর্ঘটনা। এসব দুর্ঘটনা রোধে সরকার বেশ তত্পর। তবে কঠোর আইনের যথাযথ বাস্তবায়ন জরুরি।

সুরাইয়া ইয়াসমিন তিথি

শিক্ষার্থী, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ঢাকা