ডিপ্লে¬ামা ফার্মাসিস্টদের যথাযথ সম্মান প্রয়োজন

আপডেট : ১২ সেপ্টেম্বর ২০২১, ২১:৩৭

পৃথিবীতে তিন ধরনের ফার্মাসিস্ট আছেন—এ, বি এবং সি গ্রেডার। এ গ্রেডাররা মূলত যাঁরা ফার্মেসি ডিগ্রি নিয়ে স্নাতক সম্পন্ন করেছেন, আর বি গ্রেডাররা হলেন যাঁরা ফার্মেসি ডিগ্রিধারী ডিপ্লে­ামা করেছেন এবং সি গ্রেডাররা হলেন যাঁরা ফার্মেসি সার্টিফিকেট রেজিস্ট্রেশন কোর্স সম্পন্ন করেছেন। যদি বি গ্রেডার ফার্মাসিস্টরা তাঁদের পড়াশোনা চালিয়ে যান এবং স্নাতক ডিগ্রি সম্পন্ন করেন, তাহলে তাঁরা বিশ্বের সর্বত্র এ গ্রেডারের নিবন্ধন সনদ পান। যাই হোক, এটা দুঃখজনক যে আমাদের দেশে ডিপ্লে­ামা ফার্মাসিস্টরা স্নাতক ডিগ্রি অর্জনের পরেও এ গ্রেড ফার্মাসিস্ট হওয়া যায় না। অতএব, আমরা বাংলাদেশ ফার্মেসি কাউন্সিলের কর্তৃপক্ষকে অনুরোধ করছি বিষয়টি গুরুত্ব সহকারে দেখার এবং ডিপ্লে­ামা ফার্মাসিস্টদের প্রাপ্য সম্মান দিতে।

সৈয়দ আশিকুজ্জামান আশিক

গবেষণা সহকারী, সিআরআইডি, ঢাকা