ঘিওর (মানিকগঞ্জ ) সংবাদদাতা
মানিকগঞ্জের ঘিওরে চালু হয়েছে ‘মানবতার ঘর’। সেখান থেকে অসহায়-দুস্থ মানুষেরা নিতে পারবেন প্রয়োজনীয় জিনিসপত্র। মহামারি করোনা ভাইরাসের ধাক্কায় সবচেয়ে বেশি সমস্যায় পড়েছেন খেটে খাওয়া মানুষ। মূলত, অসহায় ও দুস্থ মানুষদের জন্যই এই মানবতার ঘর। স্বল্প পরিসরে শুরু করলেও ইতিমধ্যে বেশ সাড়া ফেলেছে উপজেলার বরটিয়া ইউনিয়নের হিজুলিয়া পূর্বপাড়া গ্রামের এই মানবতার ঘর। ২০১৯ সালের জানুয়ারি মাসে স্থাপিত এই মানবতার ঘরের উদ্যোগটি নিয়েছেলেন স্থানীয় বড়টিয়া ইউনিয়ন যুবলীগের সভাপতি খন্দকার হুমায়ন কবির।
