রাজশাহীতে জামায়াত-শিবিরের চার নেতাকর্মী গ্রেফতার

আপডেট : ১২ সেপ্টেম্বর ২০২১, ২১:৪৭

স্টাফ রিপোর্টার, রাজশাহী

শনিবার দিবাগত রাতে রাজশাহী মহানগরীতে জামায়াত-শিবিরের চার নেতাকর্মীকে পুলিশ গ্রেফতার করেছে। এরা হলেন মহানগর জামায়াতের ১৬ নম্বর ওয়ার্ড ইউনিটের রোকন, বোয়ালিয়া থানার কয়েরদাড়া বিলপাড়ার মৃত লালু শেখের ছেলে রোকন রবিউল শেখ (৪০), ছাত্রশিবিরের কর্মী, দরগাপাড়ার মৃত আবদুর রশিদের ছেলে পারভেজ (২২) ও মতিহার থানার নতুন বুধপাড়ার সিরাজের ছেলে হাবিব (২৭)। রবিউলের বাড়ি থেকে তাদের গ্রেফতার করা হয়।