রামগতিতে শতবর্ষী সাবেক ইউপি চেয়ারম্যানের ইন্তেকাল

আপডেট : ১২ সেপ্টেম্বর ২০২১, ২১:৫৪

রামগতি (লক্ষ্মীপুর) সংবাদদাতা

লক্ষ্মীপুরের রামগতিতে কাওছার আহমেদ (কয়ছর চেয়ারম্যান) নামের শতবর্ষী এক সাবেক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহে ... রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ১১৫ বছর। রবিবার সকাল সাড়ে ১১টায় জানাজা শেষে উপজেলার চরপোড়াগাছা ইউনিয়নের নিজ এলাকা গুচ্ছগ্রাম বাজার জামে মসজিদসংলগ্ন কবরস্থানে তাকে দাফন করা হয়। শনিবার রাতে ঢাকায় এক স্বজনের বাসায় বার্ধক্যজনিত কারণে তিনি মারা যান। তিনি তিন ছেলে তিন মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন ও শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন।